Featured Post

I SAID NO TO QUANTUM METHOD

পূর্বে পোস্ট আকারে প্রকাশিত। কারও সাথে ঝগড়া করার জন্য এটা দেইনি। নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। কেউ মানতে না পারলে আমার কিছু করার নেই।  আ...

Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Saturday, October 17, 2015

‎কবিতা‬??!! - ১৬


সত্যি বলছি,
<> <> <> গভীর রাতের ক্লান্ত চোখে ঘুম ছিল না, 
<> <> <> মুঠোফোনে ফিসফাস, সময়ের জ্ঞান ছিল না, 
<> <> <> মেসেজের আদরে আদরে কুটনামি-ভান ছিল না,
<> <> <> মেসেঞ্জারের টুনটুনে আবেগের কম ছিল না,
<> <> <> তবুও বলছো তুমি, তোমার আমার প্রেম ছিল না!

চিঠির প্রতি লাইনে লাইনে শব্দগুলো মিথ্যে ছিল না
আড্ডার চোখাচোখি কাম ছিল না, খুনসুটিতে পাপ ছিল না,
চোখের জলে বৃষ্টি ছিল, ঝড় ছিল না।

সত্যি বলছি,
<> <> <> তোমার জন্য ভালবাসায় এতটুকু ভুল ছিল না।



Dedicated to Joy Shahriar (Singer of সত্যি বলছি)

Saturday, July 11, 2015

কবিতা-১৫??!!


জীবিকার বাঁধন খুলে দাও আমি ছুটে যাই,
আমি যেতে চাই আমার প্রিয়ার কাছে। 
ঐ উদাস দৃষ্টিতে কত না বলা ব্যথা!
আমি মিশে যেতে চাই ঐ বুকে 
যেথায় আমার জন্য ভালবাসা জমা আছে! 

কোমল দু'হাতের রিনিঝিনি চুড়ি
চঞ্চল পায়ের রিনিক ঝিনিক পায়েল,
খুজে ফিরি আমি ভুলে, চকিতে চকিতে,
ঐ দুষ্টু মুচকি হাসি, ঐ খুনসুটি-আড্ডা
কিভাবে এতটা করল ঘায়েল?

সে কি বহুদূর? অনেক দূরের পথ?
সকাল যায়,দুপুর পেরিয়ে পৌছে সাঁঝে?
মাস গুনি, বছর গুনি, হয়েছে সবে সপ্তাহ!
সে যদি জানত, ছুটে চলে আসত
সে যে আছে আমার হৃদয় মাঝে!

কবিতা-১৪???!

হৃদয়খানি শূন্য ছিল
ভরা ছিল না, 

আকাশ ভরা তারা ছিল
চাঁদ ছিল না, 

ডালে ডালে ফাগুন ছিল
ফুল ছিল না,

নদে নদে জোয়ার ছিল
পানি ছিল না,

গাছে গাছে কোকিল ছিল
সুর ছিল না,

তোমাকে এতটা ভালবাসি
জানা ছিল না!

শুভ জন্মদিন

শুভহোক প্রতিদিন, প্রতিক্ষন!
মিলে যাক ভালবাসা,
মিটে যাক প্রয়োজন।

শুভহোক পথচলা
মুঠোফোনে কথাবলা,
এ জীবনে যেন না হয় সুখের হরণ
ফুলে ফুলে সেজে উঠুক হৃদয় কানন।

সবদিন, সবরাত
সন্ধ্যা ও প্রভাত,
সুখগুলো ঘিরে থাক তোমায় অন্তহীন
ছোট্ট পরীটার আজ জন্মদিন!

নেই টাকা, নেই কড়ি,
ধন নেই ভুরি ভুরি,
বুকে ছিল ভালবাসা, করেছো হরণ।
তাই নিয়ে সুখে থেকো সারাটি জীবন!
ভাল থেকো, মনে রেখো, সারাটি জীবন!!